ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হার্ট অ্যাটাক হয় তার। এরপর দেশেই দুটি হাসপাতালে চিকিৎসা চলে তামিমের। এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা হয় তামিমের। সেখানে তার হার্টে রিং পরানো হয়। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন থাকার পর ঈদের আগে বাসায় ফিরে যান তামিম।

এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে। এরই মধ্যে তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি।

তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিম, সে হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।’

তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ‘তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল

আপডেট সময় : ১০:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫