ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

দেশে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন। এ নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। এখানে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নাই।

শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দলের আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ২৪ জুলাই কোনো অভ্যুত্থানের গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের সব থেকে কাঙ্ক্ষিত বিষয়। যদি গণহত্যার বিচার না হয়, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী চক্র গুম, খুন, হত্যাসহ নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করে যাবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে অবশ্যই ২৪-এর জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, এ সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এ সংবিধানের এক তৃতীয়াংশ আছে তা কেউ সংশোধন করতে পারবে না। এ ধরনের বিধান এ সংবিধানে যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সংবিধানে রাষ্ট্রের যে তিনটি অর্গান রয়েছে, এ তিনটির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ হয়েছে। সেজন্য আমরা মনে করি বাংলাদেশ দেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে। নতুন সংবিধান পেতে হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এ কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন।

রংপুর জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর সদস্য সচিব মাহফুজুর নবী ডন, মহানগর জামাতের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতারা ছাড়াও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- দলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, সাকিব মাহদী, সদস্য আব্দুল মুনাইম, রফিকুল ইসলাম প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

দেশে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে: আখতার হোসেন

আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫