ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

আলীকদম উপজেলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত

শাহেদ ইকবাল, আলীকদম উপজেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আলীকদম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—মো. করিম (১৯), মো. রাসেল (২১), আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)। তারা সবাই উপজেলার ২নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং ন্যায়বিচারের দাবিতে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে।

বান্দরবান জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সাধারণ মানুষ দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

আলীকদম উপজেলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৪:৫১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫