ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত

এখন থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কল গ্রহণ করলেও ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এতদিন কেউ ভিডিও কল করলে সেটি শুধু গ্রহণ বা কেটে দেওয়ার অপশন থাকত, আর কল গ্রহণ করলেই ক্যামেরা চালু হয়ে যেত। এতে ব্যবহারকারী চান বা না চান, অপর প্রান্তের ব্যক্তি তাকে দেখতে পেতেন। তবে নতুন আপডেটে সেই নিয়ম বদলে যাচ্ছে।

এখন ভিডিও কল এলে ব্যবহারকারী প্রথমে অপশন পাবেন— ক্যামেরা চালু করতে চান কি না। অর্থাৎ, ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতে, যা নিরাপত্তা আরও বাড়াবে।

হোয়াটসঅ্যাপ ভিডিও কল এলে স্ক্রিনে ‘টার্ন অফ ইয়োর ভিডিও’ অপশন দেখা যাবে। সেটিতে ক্লিক করলেই ফোনের ফ্রন্ট ক্যামেরা বন্ধ থাকবে। এরপর ‘অ্যাকসেপ্ট উইদাউট ভিডিও’ অপশনে ক্লিক করলে শুধুমাত্র ভয়েস-মোড চালু হবে, ফলে ব্যবহারকারী নিশ্চিন্তে কথা বলতে পারবেন, কিন্তু কেউ তাকে দেখতে পাবে না।

তবে, মাঝপথে যদি ব্যবহারকারী ভিডিও অন করতে চান, সেটিও সম্ভব। কল চলাকালীন ‘টার্ন অন ইয়োর ভিডিও’ অপশনে ক্লিক করলেই ক্যামেরা পুনরায় চালু হয়ে যাবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে নতুন সুবিধা

আপডেট সময় : ১০:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫