ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

জবিতে জুলাই থেকে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। এ বছরের জুলাই মাস থেকে এ কোর্স চালু হওয়ার কথা আছে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় এ কোর্স চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ বিষয়ে খুব শ্রীঘই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আজকের আলোচনার মাধ্যমে আমরা একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামী জুলাই মাস থেকেই চীনা ভাষা কোর্স চালু করতে সক্ষম হব বলে আশা রাখি।

তিনি বলেন, আসন্ন রমজানের ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময়ে তাদের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষরিত হবে এবং ওই দিনই চায়না ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির ওপর একটি প্রোগাম হবে আমাদের ক্যাম্পাসে। চীনা ভাষা কোর্স চালু করার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে৷

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেসবাহ-উল-আজম সওদাগর, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক দেবাশিস বিশ্বাস।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

জবিতে জুলাই থেকে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

আপডেট সময় : ০৮:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫