ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

জয়পুরহাটে এক লক্ষের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি : সংগৃহীত

গোলাম রব্বানী, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে এক লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আল আমিন।

কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা বিষয়ক কর্মকর্তা চৈতি রায়, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম ও জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা প্রমুখ।

৬ থেকে ১১ মাস বয়সী ১২,০৭৫ জন শিশুকে এক লাখ ইউনিটের নীল রঙের ক্যাপসুল ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,২৪,১৪০ জন শিশুকে দুই লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এই কর্মসূচির আওতায় জেলার ৮২৫টি কেন্দ্রের মাধ্যমে মোট ১,৩৬,২১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি রোধ, রাতকানা রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাটে এক লক্ষের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট সময় : ০৪:৩৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫