ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপি’র একটি গ্রুপের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদৎ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার নূর মোহম্মদ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল কাজী গ্রুপের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামাল কাজী গ্রুপের নেতা ও চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে নিজাম কাজীর মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে জামাল কাজী গ্রুপের উত্তেজিত নেতা-কর্মীরা প্রতিপক্ষ সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লার বাড়িসহ তিন বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিয়া মঞ্চের সভাপতিকে হত্যার ঘটনায় সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা (৩২), মো. সোহেল চাঁন মোল্লা (২৮) ও সৈকত শেখকে (২২) গ্রেফতার করেছে। গ্রেফতারদের বাড়ি উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদৎ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় বুধবার দুপুরে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় প্রধান আসামি মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা, দুই নম্বর আসামি মো. সোহেল চাঁন মোল্লা ও তেরো নম্বর আসামি সৈকত শেখকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

আপডেট সময় : ১০:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫