ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যেসব জুস খেলে হতে পারে কিডনির রোগ

ছবি : সংগৃহীত

অবস্থা এমন দাঁড়িয়েছে, যা কিছু হোক তা দিয়েই বানানো হচ্ছে জুস। ব্লেন্ডারে নির্দিষ্ট কিছুর সঙ্গে পানি ও চিনি মিশিয়ে খাওয়া হচ্ছে। যা অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। জুস পছন্দ নয়, এমন মানুষ পাওয়া ভার। তবে আমরা এমন কিছু জুস খাই, যা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে।

এরমাঝে আছে পরিচিত বেশ কয়েকটি ফলের জুসের নাম। বেশ কিছু শাকের জুসও ক্ষতির কারণ হতে পারে।

জেনে নেওয়া যাক এমন কয়েকটি ফল ও সবজির জুস, উপকারের চেয়ে ক্ষতি করে বেশি—

আনারস: ভিটামিন ও ফাইবারে ভরপুর আনারস। ফল হিসেবে যখন আনারস খাওয়া হয় তখন এর সম্পূর্ণ পুষ্টিগুণ পাই। তবে যখন এর জুস করা হয় তখন তা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায়। জুস তৈরি করার পর আনারসে চিনি ছাড়া কিছুই থাকে না। যা আপনার রক্তে চিনি এবং ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

আপেল: আপেলের বীজে রয়েছে অ্যামিগডালিন নামক এক রাসায়নিক উপাদান। যা হজম হলে বিষক্রিয়া ঘটাতে পারে। তাই আপেলের জুস বানানোর আগে বীজ ফেলে দিতে হবে। এছাড়া দোকানে বানানো আপেলের জুস খাওয়ার আগে সবার সচেতন থাকা উচিত।

লেবু ও কমলার খোসা: অনেকেই লেবু ও কমলার খোসাসহ জুস তৈরি করেন। এসব খোসা থেকে তৈরি জুস হজমের সমস্যা তৈরি করে।

শাক: গাঢ় সবুজ শাক যেমন পুঁইশাক কিংবা পালংশাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে। এছাড়া প্রচুর অক্সালেটও থাকে। অক্সালেটের পরিমাণ বেশি হলে তা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে তারা এসব এড়িয়ে চলুন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

যেসব জুস খেলে হতে পারে কিডনির রোগ

আপডেট সময় : ০১:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫