ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

রাতে আম খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়

এখন চলছে আমের মৌসুম। আমরা কম-বেশি সবাই আম খেতে পছন্দ করি। আম যেমন সবার খেতে ভালো লাগে, ঠিক তেমনই স্বাস্থ্যের জন্যও ভালো। তবে আম খাওয়ার রয়েছে বিশেষ কিছু নিয়ম, যা না মানলে— উপকারের চেয়ে অপকার বেশি হয়। সে কারণে বুঝে ও শুনে আম খেতে হবে। বিশেষ করে রাতে আম খাচ্ছেন? দ্রুত অভ্যাস ত্যাগ করুন, তা না হলে বিপদ সন্নিকটে।

যেহেতু ফলের রাজা আম। গরম পড়লেই ফলের বাজারে রাজত্ব করে আম। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’। রয়েছে ফাইবার, অ্য়ান্টি-অক্সিডেন্ট ও প্রাকৃতিক সুগার। তাই আম যেমন খেতে ভালো, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো।

আমরা বেশিরভাগ সময় সকালে কিংবা দুপুরে আম খেয়ে থাকি। তবে অনেকেই আম রাতেও খেয়ে থাকেন। অনেকে আবার জুস করেও খেয়ে ফেলেন। তবে চিকিৎসকদের কথায়, সকালে কিংবা দুপুরে আম খেলেও সূর্য ডুবলে অর্থাৎ সন্ধ্যা কিংবা রাতে ভুলেও আম খাবেন না। এতে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে।

এর মূল কারণ হচ্ছে— রাতের বেলা খাবার হজম করার প্রক্রিয়া স্লথ হয়ে যায়। সে কারণে আমের মতো পুষ্টিগুণে ভরপুর ফল খাওয়া উচিত নয়। এতে বদহজম, গ্য়াস ও পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে। আর রাতের বেলা আম খেলে ওজন বাড়তে পারে। কেননা আমে রয়েছে উচ্চ ক্যালোরি ও সুগার। রাতে ঠিকঠাক হজম না হলে ওজন বাড়তে পারে।

আম খেলে শরীরে মধ্যে এনার্জির মাত্রা বেড়ে যায়। সে কারণেই শরীর ক্লান্ত থাকলেও ঘুম আসতে চায় না। অনিদ্রার সমস্যা বাড়তে পারে রাতে আম খেলে। সে কারণে রাতে আম না খাওয়াই ভালো।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাতে আম খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়

আপডেট সময় : ১০:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫