ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাজারে তেলসহ সব সমস্যা সাত দিনে সমাধান হবে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন (ছবি : সংগৃহীত)

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজান উপলক্ষে বাজারে তেলসহ যেসব সমস্যা রয়েছে আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শেখ বশির উদ্দিন বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে। এবারের রমজানে সবকিছুই মজুত রয়েছে। আশা করি কোনো বাজারকেন্দ্রিক সমস্যা হবে না।

উল্লেখ্য, প্রতি বছর কোরবানির ঈদ এলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকায় তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়। ফলে ধলেশ্বরী এবং বংশীসহ দূষিত হয় আশপাশের নদ-নদীর পানি। একটি গবেষণায় দেখা গেছে, চামড়া শিল্প নগরীর বর্জ্য এবং আশপাশের শিল্প কলকারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই নদ-নদীতে ফেলায় নদীগুলোতে ক্রুমিয়ামের মাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা কিনা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

বাজারে তেলসহ সব সমস্যা সাত দিনে সমাধান হবে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫