ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

প্রতীকী মূল্যে কাউকে সরকারি সম্পত্তি দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সরকারি জমি প্রতীকী মূল্যে আর কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি জমি যে-ই নিতে চাইবে, তাকে প্রকৃত মূল্য পরিশোধ করে নিতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি প্রতীকী মূল্যে হস্তান্তরের একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, জলিল টেক্সটাইল মিলসের জমি সেনাবাহিনী নিতে চাচ্ছে। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। এখন থেকে প্রতীকী মূল্য এড়িয়ে চলা হবে। যে-ই জমি নিতে চায়, তাকে মূল্য দিয়ে নিতে হবে। কারণ, প্রতীকী মূল্যে জমি নেওয়া হলে অনেক সময় তা যথাযথভাবে ব্যবহার করা হয় না।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- তাহলে কি জলিল টেক্সটাইল মিলসের জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হস্তান্তর তাদের কাছেই হবে, তবে সেক্ষেত্রে নির্ধারিত মূল্য উল্লেখ করে প্রস্তাব জমা দিতে হবে।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- বাণিজ্য ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনতে কত ব্যয় হবে? অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি।

শুধু বোয়িং কিনে তো বাণিজ্য ঘাটতি পূরণ সম্ভব নয়, আরও কী কী যুক্তরাষ্ট্র থেকে আনা হবে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আরও অনেক কিছু আছে। পুরো প্যাকেজ নিয়েই তারা গেছে, কী কী কিনতে হবে, সেটা সেখানে নির্ধারিত হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতীকী মূল্যে কাউকে সরকারি সম্পত্তি দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫