ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

নাটোরে কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টায় ৫ নারীসহ ১০ জন আটক

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর শহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রীষ্টানপাড়া এলাকা থেকে অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সরল মরমু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গোদাগাড়ী এলাকার ওই কলেজ ছাত্রী সম্প্রতি বোনের বাড়ী ছাতিয়ানগাছায় বেড়াতে আসেন। সে স্থানীয় গোদাগাড়ী এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে যাতায়াতের সময় শফিউল ইসলাম (২৮) নামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানা ভাবে হয়রানি করছিল। সেই হয়রানি থেকে রক্ষার জন্যই তার বোনের বাড়ীতে আসা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে গোদাগাড়ী থেকে তার দুই বান্ধবী আসে ওই ছাত্রীর সাথে দেখা করতে। এদিকে শফিউল ওই ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে ওই দুই বান্ধবী সহ ১০ জনে একটি মাইক্রোবাস নিয়ে আসে। তারা বোনের বাড়ীর অদূরে অপেক্ষা করে আর দূই জনকে বাড়ীতে পাঠায়। তাদের নাস্তা করিয়ে রাস্তায় বিদায় দিতে আসলে অন্যরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাইক্রোবাস সহ চক্রের সবাইকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টিকেনি। মেয়েটি প্রাইভেট পড়তে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মাইক্রোবাস সহ ১০ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

নাটোরে কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টায় ৫ নারীসহ ১০ জন আটক

আপডেট সময় : ০৩:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫