ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

ছবি : সংগৃহীত

রাবি প্রতিনিধি:

দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত বিচার, জেল পলাতক আবরার ফাহাদের খুনিকে গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে তালাইমারিতে এসে শেষ হয়।

এসময় “ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না”, “আমার মাটি আমার মা, ধর্ষকদের দিবো না” “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই”, “আমার ভাই কবরে খুনি কেন বাইরে”,”আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না”, “ধর্ষক ঠিকানা এ বাংলায় হবে না”, “চাঁদাবাজির ঠিকানা এ বাংলায়”, “দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ”, “আবরারের হত্যাকারী হুশিয়ার সাবধান”, “আমার সোনার বাংলায় ধর্ষকের কোন ঠাই নাই” এসব স্লোগান দিতে দেখা যায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন,ধর্ষকরা যে যেখানেই থাকুক তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমরা গতকাল জানতে পারি আবরার ফাহাদের খুনি জেল থেকে পালিয়ে গেছে। সে কীভাবে জেল থেকে পালালো? এ দেশের আইন কী দ্বায়িত্ব পালন করেছে? এ দ্বায়িত্ব পালনে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। এবং আবরার ফাহাদের হত্যাকারীকে দ্রুত আটক করতে হবে।

এসময় তিনি আর বলেন, “অপারেশন ডেভিল হান্টে শুধু চুনোপুটিদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু রাঘববোয়ালদের তারা ছেড়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে দিতে চায়, ছাত্রসমাজ যদি একমত থাকে আপনারা পালানোর যায়গা পাবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের জানিয়ে দিতে চায় রাষ্ট্রের যে মহান দ্বায়িত্ব আপনারা কাধে নিয়েছেন তা সঠিকভাবে পালন করুন।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

আপডেট সময় : ০৭:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫