ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

নাটোরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের জংলী আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. উজ্জল হোসেন (৩৪) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৩৩)। অভিযানে উজ্জল হোসেনের হেফাজত থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তার সহযোগী মাসুদ রানাকেও গ্রেফতার করা হয়।নাটোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাসিব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

নাটোরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় : ১০:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫