ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

শরীয়তপুরে পদ্মানদীতে নৌ পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ছবি : সংগৃহীত

বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীতে টহল নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ গাঁজার বান্ডিল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। তবে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটি জব্দ করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পদ্মাসেতুর পূর্বপাশ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মাঝিরঘাট নৌ পুলিশের এসআই এনামুল হক ও তার সঙ্গীয় ফোর্স পদ্মানদীতে নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাতের পদ্মাসেতুর পূর্বপাশে অবস্থান করার সময় একটি ট্রলার পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগামী হয়ে পদ্মাসেতুর পারে চলে যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ ট্রলারটির পিছু নেয়, তবে ট্রলারে থাকা মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে নৌ-পুলিশের সদস্যরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর লুকানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবুল হাশেম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, পদ্মানদীর বিভিন্ন চ্যানেল ব্যবহার করে মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

শরীয়তপুরে পদ্মানদীতে নৌ পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫