ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নাটোরে বন্ধুকে গলা কেটে হত্যা মামলায় কিশোরকে ১০ বছরেরের আটকাদেশ

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে বন্ধু রবিউল ইসলাম রবিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা মামলায় ইব্রাহিম হোসেন নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী ইব্রাহিম হোসেন গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুুরের ছেলে।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ২৯ এপ্রিল কাঁথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধু রবিউল ইসলাম রবিকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাত কেটে হত্যা করে ইব্রাহিম হোসেন। পরে রবির মরদেহটি রশিদপুর চাকলা বিলের মধ্যে লুকিয়ে রাখে।

এদিকে রবিউল ইসলাম রবিকে খুঁজে না পেয়ে তার বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে ওই বছরের ২ মে চাকলা বিল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর নিহত রবিউল ইসলাম রবির বাবা আজিজুল হক বাদী হয়ে ইব্রাহিম হোসেন সহ জ্ঞাত ও অজ্ঞাত ৬/৭ জনের আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ইব্রাহিম হোসেন ও মারুফ নামে দুই জনকে গ্রেফতার করে। পরে পুলিশ তদন্ত করে ইব্রাহীমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করলে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত ইব্রাহীম হোসেনকে কিশোর অপরাধ হিসাবে ১০ বছরের আটকাদেশ দেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোরে বন্ধুকে গলা কেটে হত্যা মামলায় কিশোরকে ১০ বছরেরের আটকাদেশ

আপডেট সময় : ০৫:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫