ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাপান

জাপান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (ছবি : সংগৃহীত)

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। কিয়োডো নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন- তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।

ইশিবা আরও বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান।

এছাড়া গত মাসে মালয়েশিয়া সফর করেন ইশিবা। তখন তিনি বলেছিলেন, তার দেশ ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তার সরকার ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল, স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সঙ্গে মিলে একটি তহবিল গঠন করবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাপান

আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫