ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে দুটি ভেজাল গুড় তৈরির কারখানা – আটক ২

ছবি : সংগৃহীত

মনিরুল ইসলাম ডাবলু ,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আরবাব পশ্চিম পাড়ায় এ অভিযান চলে। অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে লালপুর থানায় হস্তান্তর করা হয় ।

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো-খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ ল্যাবটি আসলে এ অভিযান আরো বেগবান হবে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে দুটি ভেজাল গুড় তৈরির কারখানা – আটক ২

আপডেট সময় : ১২:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫