ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

বিপিএল ইস্যুতে জরুরি মিটিং বসছে বিসিবির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটা ঠিক নতুন না। আগের দশ আসরে বিপিএলে যেমন বিতর্ক ছিল এবারের বিপিএলেও তার ব্যতিক্রম হচ্ছে না। বিপিএল শুরুর আগে জানা যায়, বিপিএলে মাঠে নামার আগে কোনো দলই তাদের ক্রিকেটারদের পাওনা টাকার ৫০ শতাংশ পরিশোধ করেনি। এবার সেই টাকা বুঝে না পেয়ে অনুশীলন বর্জনই করেছে এক দলের ক্রিকেটাররা যা পুরো আসরকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। এর ফলে রাতেই জরুরী মিটিংয়ে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে জুম কলের মাধ্যমে মিটিং সম্পন্ন হবে বলে একজন বোর্ড পরিচালক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় দলীয় অনুশীলন বর্জন করেছে বিপিএলের দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল এনামুল হক বিজয়ের দলের। তবে অনুশীলন শুরুর কিছুক্ষণ আগে জানানো হয় তারা আজ অনুশীলন করছে না বিশ্রামে কাটাবে দিনটি। দলীয় সূত্রে জানা গেছে পেমেন্ট ইস্যুতেই তারা অনুশীলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সামনে তারা বিপিএল বয়কটের ঘোষণাও দিতে পারে।

জানা যায়, ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট ২৫% পারিশ্রমিকের চেক রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের দিয়েছিল তবে তা বাউন্স হওয়ায় ক্ষেপেছেন ক্রিকেটাররা। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় চট্টগ্রামে গিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এখন দেখার বিষয় রাতের মিটিং থেকে কী সিদ্ধান্ত আসে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বিপিএল ইস্যুতে জরুরি মিটিং বসছে বিসিবির

আপডেট সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫