ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। খবর এএফপির।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) স্থানীয় সময় রাত নয়টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ১৯ মিনিট) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রদেশে ভূমিকম্পের পর এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কিউশি অঞ্চলের মিয়াজাকি প্রদেশের উপকূল থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোনো হুমকি নেই।

জেএমএ তবুও জনগণকে উপকূলীয় অঞ্চল থেকে দূরে অবস্থান করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রে ঢুকবেন না বা উপকূলীয় এলাকার কাছাকাছি যাবেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের নববর্ষের দিন নোতো উপদ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪৭০ জন মারা গিয়েছিলেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় : ০৯:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫