ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২৫ সালে পানির নিচে বড় ধরনের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের শঙ্কা বিজ্ঞানীদের

(ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওরিগন উপকূল থেকে ৩০০ মাইল দূরে গভীর সমুদ্রে অবস্থান করা এক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরি ২০২৫ সালের মধ্যে অগ্ন্যুৎপাত ঘটাতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। আধা মাইল পানির নিচে থাকা এ আগ্নেয়গিরির আশপাশে ভূমিকম্পের সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে প্রতিদিন পাঁচশ’রও বেশি ছোট ভূমিকম্প রেকর্ড করা হচ্ছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে আগ্নেয়গিরিটির চারপাশের সমুদ্রের তলদেশ প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত ফুলে উঠেছে। এটি আগ্নেয়গিরির নিচে ম্যাগমা জমা হওয়ার প্রমাণ। বিজ্ঞানীরা মনে করছেন, এ চাপ ২০২৫ সালের শেষ নাগাদ একটি বড় অগ্ন্যুৎপাতের কারণ হতে পারে

অতীতে ডুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভয়াবহ উদাহরণ হিসাবে ২০২২ সালে টোঙ্গার হুঙ্গা আগ্নেয়গিরির ঘটনা উল্লেখযোগ্য। সেই অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট সুনামি বিশ্বজুড়ে ক্ষতি করেছিল, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় ৯০ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের এ অগ্ন্যুৎপাতও তেমনই সুনামির ঝুঁকি সৃষ্টি করতে পারে, যা ক্যালিফোর্নিয়া, হাওয়াইসহ বিশ্বের অন্যান্য উপকূলীয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, এক্সিয়াল সিমাউন্টের অগ্ন্যুৎপাত শুধু স্থানীয় পরিবেশের জন্য নয়, বিশ্বজুড়ে সামুদ্রিক ও ভূতাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। ফলে এ অগ্ন্যুৎপাতের বিষয়ে সতর্কতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ সালে পানির নিচে বড় ধরনের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের শঙ্কা বিজ্ঞানীদের

আপডেট সময় : ০৩:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫