ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে এই ফিচারে

ছবিঃ সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তবু এই প্ল্যাটফর্ম নিয়ে গুগলের পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। আসলে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নিত্যনতুন পদক্ষেপ নেয় গুগল। এবার জানা যাচ্ছে, ইউটিউব ভাবনা-চিন্তা করছে একটি নতুন বাটন নিয়ে। যার নাম ‘প্লে সামথিং’।

কি এই বাটন? এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি, এই বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যেকোনো একটি ভিডিও শুরু হবে। এই বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে সেটা দেখা যাবে। তবে এই ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে।

কিন্তু আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। তবে জানা যাচ্ছে, ‘প্লে সামথিং’ বাটনটি শিগগিরি হয়তো আত্মপ্রকাশ করবে। আসলে গুগল শেষ মুহূর্তের তুলির টান দিয়ে আপাতত ফিচারটি খতিয়ে দেখছে। গত অক্টোবরেই ইউটিউব ঘোষণা করেছিল, নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার কিংবা মিনি প্লেয়ারের নতুন ডিজাইন- অনেক কিছুই রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল এই বাটন। এখন দেখার কবে এই ফিচারগুলি আত্মপ্রকাশ করে।

এদিকে এমনও জানা গিয়েছে, ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশে আনা এই সব কনটেন্টের বিরুদ্ধে এবার কড়া হাতে মাঠে নামা হবে। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এই সব ভিডিও। এই বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে বহু কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না। যার জেরে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে এই ফিচারে

আপডেট সময় : ১১:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪