ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে শিগগিরই চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছে ওপেনএআইয়ের ওয়েব ব্রাউজার।

বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র। এ ওয়েব ব্রাউজার এআইচালিত বলে জানা গেছে।

চ্যাটজিপিটির নির্মাতা এ কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যেই তাদের ব্রাউজারটি উন্মোচন করতে চায়।

গুগল ক্রোমের সঙ্গে টেক্কা দিতে এ ব্রাউজারটি আনার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

পারপ্লেক্সিটির ‘কমেট’ এবং ‘ব্রাউজার কোম্পানি’র ‘ডিয়া’র মতই ওপেনএআইয়ের এ ব্রাউজারও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ওয়েব ব্রাউজিংকে নতুনভাবে বিবেচনা করতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।

ধারণা করা হচ্ছে, এ ব্রাউজার ব্যবহারকারীর কিছু ইন্টারঅ্যাকশনকে বাইরের ওয়েবসাইটে না নিয়ে সরাসরি চ্যাটজিপিটির ভেতরে রাখবে।

রয়টার্স প্রতিবেদনে লিখেছে, ওপেনএআইয়ের এ ব্রাউজারে ‘অপারেটর’ নামে একটি ওয়েব-ব্রাউজিং এআই এজেন্ট যুক্ত থাকতে পারে, যা গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে কাজ করবে।

ইনফরমেশনের তথ্যমতে, ওপেনএআই ২০২৪ সালেই গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিল।

পারপ্লেক্সিটির মতই ওপেনএআইও ব্যবহারকারীদের ডেটায় সরাসরি প্রবেশাধিকার চায় এবং ব্যবহারকারীদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করতে চায় যেখানে গুগলের নিয়ন্ত্রণের মধ্যে পরতে না হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম

আপডেট সময় : ০৯:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫