ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়

ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে আব্দুল হামিদ (৫০) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।

সরজমিনে জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় করার নামে ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ওই জায়গায় মাটি ফেলে জমি উঁচু করে বাঁশের খুটি পুতে দখলে নিয়েছেন এই বিএনপি নেতা।

এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উচু করে ঘর নির্মাণ করছে। স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। এখন পপর্যন্ত  তারা স্থাপনা অপসারণ করে নি।

এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, আমার নেতৃত্বে বাঁশ দিয়ে খুঁটি পুতে বিএনপি’র পার্টি অফিস নির্মাণের কাজ চলছে। বিদ্যালয়ে জমিতে কার্যালয়ে করতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে পেলে একটু বসবে এজন্য বসার জায়গা করা হচ্ছে।

এবিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়

আপডেট সময় : ০৭:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪