ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর্জেন্টিনা শিবিরে ম্যাচের আগেই বড় দুঃসংবাদ

ছবিঃ সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনার। রোববার (১৫ ডিসেম্বর) পুঁচকে লেগানেসের বিপক্ষে হারের পর আরও বড় দুঃসংবাদ পেয়েছে কাতালান জায়ান্টরা। দলের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ইনজুরিতে পড়েছেন। যার ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি যার মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় লা লিগা প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ।

লেগানেসের বিপক্ষে হারের সময় গোড়ালির লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। ফলে স্প্যানিশ সুপারকোপায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সম্ভাব্য এল ক্লাসিকোতেও তাকে পাওয়া যাবে না।

লেগানেসের বিপক্ষে প্রথমার্ধে চোট পেলেও ইয়ামাল ৭৫ মিনিট পর্যন্ত খেলেছিলেন এবং পরে গাভির পরিবর্তে মাঠ ছেড়েছিলেন। এটি একই গোড়ালি যেখানে নভেম্বর মাসে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচের পর চোট পেয়েছিলেন তিনি। সেই সময় ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে পাঁচটি ম্যাচ মিস করার পর ৩০ নভেম্বর লাস পালমাসের বিপক্ষে ফেরেন তিনি।

সোমবার বার্সেলোনা জানিয়েছে, ‘পরীক্ষায় দেখা গেছে, ইয়ামালের গোড়ালির লিগামেন্টে চোট রয়েছে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’

ফলে, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবারের ম্যাচে বার্সেলোনা তাকে পাচ্ছে না। লা লিগায় দুই দল সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, যদিও অ্যাথলেটিকোর একটি ম্যাচ কম খেলা রয়েছে।

লা লিগার শীতকালীন বিরতির পর বার্সেলোনা আগামী ৪ জানুয়ারি কোপা দেল রে-তে চতুর্থ বিভাগের দল বারবাস্ত্রোর মুখোমুখি হবে। এরপর ৮ জানুয়ারি স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ইনজুরির কারণে ইয়ামালের সুপারকোপায় অংশ নেওয়া অনিশ্চিত।

বার্সেলোনার পরবর্তী লা লিগা ম্যাচ ১৮ জানুয়ারির সপ্তাহে গেটাফের বিপক্ষে অনুষ্ঠিত হবে, তবে এখনো তারিখ নিশ্চিত হয়নি।

হানসি ফ্লিকের অধীনে এই মৌসুমে ইয়ামাল বার্সেলোনার অন্যতম উজ্জ্বল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি ৬টি গোল করেছেন এবং ১১টি গোল করিয়েছেন। রাফিনিয়া ও রবার্ট লেভানডভস্কির সঙ্গে তার আক্রমণাত্মক জুটি বার্সেলোনার আক্রমণভাগকে শক্তিশালী করেছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তিন দিকের শিরোপা দৌড়ে টিকে থাকতে বার্সেলোনা ইয়ামালের দ্রুত সেরে ওঠার আশায় রয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

আর্জেন্টিনা শিবিরে ম্যাচের আগেই বড় দুঃসংবাদ

আপডেট সময় : ১১:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪