ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ভারতের বিরুদ্ধে বিজয়, বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন : আসিফ নজরুল

ছবিঃ সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে বাংলাদেশ। এমন বিজয়ের পর বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে এই উপদেষ্টা লিখেছেন, ‘ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী হয়েছে বাংলাদেশ। অভিনন্দন আর ভালোবাসা বাংলাদেশের তরুণদের। আগেও বলেছিলাম, এই বাংলাদেশ নির্ভীক এক তরুণ সম্প্রদায়ের!’

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে। সংখ্যালঘু ইস্যুতে ভারতের অনধিকার চর্চা আর ভারতীয় মিডিয়ার অপপ্রচারে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে।

এর মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমন সময়ে ভারতের বিপক্ষে জয় একটু বেশিই মধুর। আসিফ নজরুলের পোস্টেও সে কথাই উঠে এল, ‘ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময়। এই সময়ে তা আরো অনেক বেশি আনন্দময়।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ভারতের বিরুদ্ধে বিজয়, বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন : আসিফ নজরুল

আপডেট সময় : ১১:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪