ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

যৌথবাহিনীর অভিযানে ছাত্রদলের নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানিক দল। উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।

রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

গ্রেপ্তার জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ফুটবল খেলোয়ার। ঘোড়াঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। আটক জুয়েলকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে আটক জুয়েলের দেওয়া তথ্য পাশ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকার উইতসাগর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ অংশ নেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আটক যুবককের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি সে গত ৫ আগষ্টের পরে কোন এক সময় কিনেছে। সে যার কাছে থেকে কিনেছে এবং অস্ত্র কেনার টাকা সে কার কাছে থেকে পেয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

শাহাদাত হোসেন রাফিদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

যৌথবাহিনীর অভিযানে ছাত্রদলের নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১১:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪