ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

যুক্তরাজ্যে শিশুদের জন্য চালু হয়েছে বিশেষ স্মার্টফোন

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যে শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা স্মার্টফোন চালু হয়েছে। শিশুর জন্য নিরাপদ এ স্মার্টফোনটিতে রয়েছে বয়স উপযোগী সুরক্ষা ব্যবস্থা। অভিভাবকরা চাইলে দূর থেকেও তাদের সন্তানদের এ ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

মার্কিন কোম্পানি ‘পিনহুইল’-এর নির্মিত এ ফোনটিতে রয়েছে বিশেষভাবে ডিজাইন করা অপারেটিং সিস্টেম, যা ব্যবহার করা যেতে পারে সব ধরনের বড় নেটওয়ার্ক ব্যবস্থাতেও। পিনহুইলের এ স্মার্টফোনের মাধ্যমে সন্তানের সব ধরনের টেক্সট মেসেজ ও কলের ইতিহাস দূর থেকে পর্যবেক্ষণ করতে পারবেন অভিভাবকরা।

এমনকি এ ফোনের মাধ্যমে পরিচিত কারও নম্বর অনুমোদনের পাশাপাশি বিভিন্ন অ্যাপ ও চ্যাটিংয়ের জন্য সময় সীমাও নির্ধারণ করার ক্ষমতা পাবেন তারা। ফোনটিতে আরও রয়েছে একটি সহযোগী ‘অ্যাপ লাইব্রেরি’, যেখানে বিভিন্ন প্রশ্নকে ডিজাইন করা হয়েছে শিশুদের বয়সকে মাথায় রেখে।

তবে এ ফোনে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ও বিভিন্ন ওয়েব ব্রাউজার নেই। শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনের পর্দায় কাটানো সময়ের প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে। ফলে সন্তানদের স্মার্টফোনের কার্যকলাপ অভিভাবকরা যাতে নিয়ন্ত্রণ করতে পারেন, এমন বিভিন্ন ফিচার চালু করছে বড় ফোন নির্মাতা ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো।

পিনহুইল বলেছে, এ ফোনে থাকা কেন্দ্রীয় অনলাইন পোর্টাল থেকে সন্তানদের ডিভাইস পর্যবেক্ষণ করতে পারবেন অভিভাবকরা। আর এ অনলাইন পোর্টালে ডেস্কটপ বা ফোন থেকেও ঢুকতে পারবেন তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

যুক্তরাজ্যে শিশুদের জন্য চালু হয়েছে বিশেষ স্মার্টফোন

আপডেট সময় : ০১:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪