ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আটক বিএনপি নেতা

ছবিঃ সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের বাসিন্দা। তিনি কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

মেহেরপুর র‍্যাব-১২, সিপিসি- ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ জানান, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে।

এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আটক বিএনপি নেতা

আপডেট সময় : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪