ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ভুলে যাওয়া লটারিতে সাড়ে ১১ কোটি টাকা জিতেছেন এক নারী

ছবিঃ সংগৃহীত

প্রতিনিয়ত আমরা আমাদের নানা কাজের কথা ভুলে যাই। এমন ভুলে যাওয়া আমাদের অনেকের জন্য স্বাভাবিক ঘটনা। তবে ভুলে যাওয়া এক লটারিতে কপাল খুলেছে এক নারীর। লটারিতে মিলিয়ন ডলার তথা সাড়ে ১১ কোটি টাকা জিতেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে মুদি দোকানে গিয়েছিলেন এক নারী। এ সময় সেখান থেকে একটি লটারিও কিনেন তিনি। তবে ব্যস্ততার কারণে এটি ব্যাগে রেখে ভুলে যান ওই নারী। পরে এটি পরীক্ষা করে রীতিমতো তাজ্জব বনে যান ওই নারী। লটারিতে মিলিয়ন ডলার জিতেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকা। আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে।

লটারি কর্মকর্তাদের তিনি বলেন, ইলমহাস্ট এলাকার একটি দোকানে তিনি কিছু জিনিস কিনতে যান। সেখান থেকে তার এ লটারি জয়ের যাত্রা শুরু হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দোকানে গিয়েছিলেন তিনি। এ সময় দোকানে ঢোকার আগে তিনি লাকি যে লোটো লটারির টিকিট দেখতে পান। পরে সেখান থেকে একটি টিকেট কিনেন তিনি। কিন্তু এরপর বিষয়টি তিনি ভুলে যান।

ওই নারী বলেন, টিকিটের কথা গত ২০ অক্টোবর পর্যন্ত মনে ছিল না। পরে সেদিন সন্ধ্যায় মনে পড়ে। তখন তিনি তিনি টিকিটটি পরীক্ষা করে দেখেন।

তিনি জানান, লটারিতে এত ডলার জয়ের আনন্দে আমি কাঁদতে শুরু করি। প্রথমে আমি বিষয়টি বিশ্বাস করতে পারিনি। এটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।

তিনি আরও জানান, লটারি জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। এখন নিজের প্রিয় জায়গাগুলোতে ঘুরতে বের হবেন তিনি। এ তালিকায় অন্যতম স্থান হলো আয়ারল্যান্ড। সেখানকার ভূপ্রকৃতি অসাধারণ। আমি এখন প্রতিবছর বেড়ানোর সুযোগ পাব। বিষয়টি ভেবেই আমি রোমাঞ্চিত।

কেকে/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভুলে যাওয়া লটারিতে সাড়ে ১১ কোটি টাকা জিতেছেন এক নারী

আপডেট সময় : ০৬:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪