ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

বিপিএলের আগেই ফিরছেন তামিম ইকবাল

ছবিঃ সংগৃহীত

চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্শনের খেলা। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। নতুন এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবার দেশের ক্রিকেটে ফিরছেন ওপেনার তামিম ইকবাল।

১১ ডিসেম্বর শুরু ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল টি-টোয়েন্টি। জানা গেছে, এই টুর্নামেন্টে খেলার ইচ্ছাপোষণ করছেন তামিম। এ বিষয়ে বুধবার (১৩ নভেম্বর) বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।’

‘এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব’-যোগ করেন এই নির্বাচক।

জানা গেছে, এনসিএল টি-টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেকের মাথায় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ। এবারও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতেই দেখা যাবে তামিমকে। আর বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে এনসিএল টি-টোয়েন্টি তার কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

বিপিএলের আগেই ফিরছেন তামিম ইকবাল

আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪