ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ট্রাম্পের জয়ে বিটকয়েনের মূল্যে রেকর্ড ৮০,০০০ ডলার

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিশাল জয়ের পর রিপাবলিকানরা ইতোমধ্যেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যাচ্ছে। এমন আবহে বিটকয়েনের মূল্য রেকর্ড ৮০,০০০ ডলার ছাড়িয়ে গেছে।

এর আগে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য এ বছরে ৮০ শতাংশেরও বেশি বেড়েছে। অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোও লাভের মুখ দেখছে। বিশেষ করে ডোজকয়েন। যা নিয়ে ট্রাম্প সমর্থক ইলন মাস্ক প্রচারণা চালিয়েছেন।

নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি একটি কৌশলগত বিটকয়েন মজুদের ব্যবস্থা করবেন এবং ক্রিপ্টো-বান্ধব আর্থিক নিয়ন্ত্রকদের নিয়োগ দেবেন। যা ক্রিপ্টো শিল্পের ওপর থেকে নিয়ম-নীতি শিথিল করার প্রত্যাশা তৈরি করেছে।

ট্রাম্পের মতে, তার প্রশাসনের প্রথম কাজ হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) বর্তমান চেয়ারম্যান গ্যারি জেনসলারকে বরখাস্ত করা। যিনি জো বাইডেনের অধীনে ২০২১ সালে নিয়োগ পেয়েছিলেন এবং ক্রিপ্টো শিল্পের ওপর কঠোর নীতি আরোপ করেছেন।

এ বিষয়ে স্টোনএক্স ফিন্যান্সিয়ালের বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলছেন, ‘ট্রাম্প প্রশাসন যদি ক্রিপ্টোকে নিয়ন্ত্রণমুক্ত করে, তাহলে এ ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।’

যা বিটকয়েনের মূল্যকে ১০০,০০০ ডলার পর্যন্ত নিয়ে যেতে পারে।

তবে সিম্পসন এ নিয়ে সতর্ক করে বলেন যে, ‘ক্রিপ্টো বাজারে বড় ধরনের পতনের ঝুঁকিও থেকে যাবে। যা ছোট বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর হতে পারে’।

ট্রাম্পের সামগ্রিক পরিকল্পনা মূলত আমেরিকান জনগণের ওপর থেকে কর কমানো এবং তাদের ব্যবসায় নিয়ম-নীতি সহজ করার কথা বলে। যা নির্বাচনের পর অন্যান্য বিনিয়োগে প্রবৃদ্ধি এনেছে।

রিপাবলিকানদের হাতে কার্যত কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ থাকায়, তারা ট্রাম্পের এসব নীতিমালা মার্কিন পার্লামেন্টে অনুমোদনের জন্য পাঠাতে সক্ষম হবে।

সূত্র: বিবিসি

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ট্রাম্পের জয়ে বিটকয়েনের মূল্যে রেকর্ড ৮০,০০০ ডলার

আপডেট সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪