ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং শাখা ছাত্রদল। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের জন্য দোয়া করা হয়। এসময় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. নুরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আলীনূর রহমান, ইউট্যাবের সহ-সভাপতি প্রফেসর ড. ইদ্রীস আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ড. ওলিউর রহমান পিকুল, জিয়া পরিষদের কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদ গোলাম মাহফুজ মঞ্জু, ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।

বাংলা বিভাগের প্রফেসর ড. রাশেদুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদের শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীবসহ অন্যান্য নেতাকর্মী।

জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন বলেন, আজকের অনুষ্ঠানে একটি দাবি আগামী ছয় মাসের মধ্য অবশ্যই এখানে দৃশ্যমান একটি শহীদ জিয়া কমপ্লেক্স তৈরি করতে হবে। এই প্রশাসন যদি না করে আমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে করানো হয় তা ভালোমতই জানি। তিনি আরো বলেন শিক্ষকরা অবশ্যই ছাত্রদলের সামনে আছেন।

এছাড়াও তিনি বর্তমান স্বাধীনতাকে তৃতীয় স্বাধীনতা উল্লেখ করে বলেন। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে হয়েছিল অগ্রনায়ক ছিলেন শহীদ জিয়াউর রহমান। দ্বিতীয় স্বাধীনতা ১৯৭৫ সালে ৭ই অক্টোবর হয়েছিল সেটাও জিয়াউর রহমানের মাধ্যমে। এই তিন  স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী দল,  ছাত্রদল।  সর্বশেষ স্বাধীনতায় ৪২৬ জন ছাত্রদল ও জাতীয়তাবাদের সমর্থক রক্ত দিয়েছে। তাহলে এ অর্জন আমাদেরই।

ইরফান উল্লাহ / এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৯:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪