ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহবান ভারতের প্রতি: গণঅধিকার পরিষদ

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

শনিবার বিকাল ৪ টায় শহীদ আবরার ফাহাদ মিলনায়তনে শহীদদের স্বরণে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী, জুলাই-আগস্ট বিপ্লবে সকল শহীদদের প্রতি উৎস্বর্গ করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান। তিনি বলেন আমরা আজকে কোন কেক কাটবোনা, বেলুনও উড়াবো না; কারন আমাদের আজকেই এই অনুষ্ঠান শহীদ আবু সাঈদদের প্রতি উৎসর্গ করা হয়েছে। আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশকে বিপ্লবের স্প্রিরিট অনুযায়ী ধরে রাখতে চাইলে একটি ইনক্লুসিভ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, উপদেষ্টা পরিষদ বর্ধিত করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি কিন্তু এখনো আশানুরূপ কিছু দেখছিনা। ২০ কোটি জনগণের বাংলাদেশ পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদ বর্ধিত করা জরুরি।।

অনুষ্ঠানে সদস্য সচিব ফারুক হাসান বলেন, ভারতকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিয়ে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করুন। জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে পরাজিত শক্তি আবারও আমাদের উপরে জেকে বসবে। পরাজিত শক্তি আওয়ামী দোষরদের বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। জনগণ আর আওয়ামী রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা যে জাতীয় ঐক্য সৃষ্টি করেছি, সেটি অব্যহত রাখতে হবে। অন্যথায় বিপ্লব যেকোনো সময় হাতছাড়া হতে পারে।শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহবান ভারতের প্রতি: গণঅধিকার পরিষদ

আপডেট সময় : ০৫:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪