ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা ১০ সদস্যের টিম

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

ছবিঃ আজকের প্রবাহ

পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজেকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মহাখালীর আমতলীতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।

এসময় ঢাকা ময়মনসিংহ রুটের মহাখালী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিল শিক্ষার্থীরা তাদের অথা মেনে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি। আমাদের থেকে ১০ সদস্যদের একটি আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে যাবেন। সেখানে পুলিশের দুইজন সদস্য ও থাকবেন।

এর আগে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম ” তিতুমীর ঐক্য” এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

তাদের দাবিগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রুপরেখা প্রনয়ণ করতে হবে।

এছাড়াও আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।

আবুসাইদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা ১০ সদস্যের টিম

আপডেট সময় : ০৪:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪