ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

ঢাকা আলিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

ছবি: সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি,

“ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা শাখার উদ্যোগে ক্যাম্পাস ও আবাসিক দুই হলজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে অংশগ্রহণ করে ছাত্র নেতারা।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক। তিনি বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি চাই আমাদের শিক্ষার্থীরা একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিক্ষা লাভ করুক। এই প্রচেষ্টা শুধু একটি দিনের জন্য নয়, বরং এটি নিয়মিত কার্যক্রমে রূপ নিক—এই প্রত্যাশা রাখি। তিনি আরও জানান, ছাত্রশিবির, ছাত্রদল, সাংবাদিক সমিতি এবং অন্যান্য ছাত্র সংগঠনের সহায়তায় ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির নানা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা অধ্যাপক মোঃ মনজুরুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজালাল, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুম বিল্লাহ, ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোঃ মোজাফফর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা আলিয়া শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জয়নাল, ঢাকা আলিয়া শিবির সভাপতি মির্জা মোঃ সোলায়মান, সেক্রেটারি আব্দুল আলিমসহ শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ঢাকা আলিয়া শিবির সভাপতি মির্জা মোঃ সোলায়মান বলেন,অধ্যক্ষ মহোদয়ের প্রদত্ত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। শুধু আজ নয়, ভবিষ্যতেও আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা আলিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট সময় : ০৪:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫