ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল

ছবি : সংগৃহীত

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রহমতপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলালকে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ টায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আব্দুল বারিক দুলাল (৫৫) রহমতপুর গ্রামের বাসিন্দা এবং এলাকার একজন আলোচিত ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ জুয়া ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সে এলাকার যুব সমাজকে বিপথে পরিচালিত করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এলাকাবাসী জানায়, দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল

আপডেট সময় : ০২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫