ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

সাড়ে ৩বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৩বছরের বৃদ্ধ গ্রেফতার

ছবি : সংগৃহীত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী (গোডাউন মোড়) এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধিন রয়েছে।

এদিকে অভিযুক্ত আলকাস তালুকদার (৬৩) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার (১৫ মার্চ) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী আলকাস তালুকদার জেলার মোড়েলগঞ্জের সিংড়াখালী এলাকার মৃত আদিল তালুকদারের ছেলে। আলকাস তালুকদার বেশ কিছুদিন ধরে ফকিরহাটের আট্টাকী গোডাউন মোড় এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছে। তিনি ভিক্ষা করে জীবন-যাপন করেন। তার বাসার পাশেই অন্য ঘর ভাড়া নিয়ে বসবাস করেন ওই শিশুর পরিবার। শিশুটির বাবা একজন দিনমজুর। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে শিশুটি ওই আলকাস তালুকদারকে নানা ডাকে বলে পরিবার জানান।

পুলিশ জানান, বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে আলকাস তালুকদার জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ জানান, এখানে শিশুটির চিকিৎসা করা সম্ভব না। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। আমরা শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছি।

এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন, যার নং-৭, ১৪/০৩/২০২৫ইং। এ রাতেই অভিযুক্ত আলকাস তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধিন আছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাড়ে ৩বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৩বছরের বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫