ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

লামায় অবৈধ পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

ছবি : সংগৃহীত

আজ ৬ মার্চ ২০২৫, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে FAC ব্রিক ফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

মোবাইল কোর্টের রায়:

পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা জরিমানা করা হয়।

জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

১,৮০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।ইটভাটার কার্যক্রম বন্ধ করতে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।

অভিযানে লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

লামায় অবৈধ পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

আপডেট সময় : ০৯:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫