ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের শাস্তির হুমকি দিয়েছেন ইলন মাস্ক

ইলন মাস্ক (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীদের কর্মবিবরণী জানতে চেয়ে ই-মেইল করেছে ইলন মাস্কের দপ্তর ‘ডিপার্টমেন্ট অব ইফিসিয়েন্সি (ডিওজিই)’। সেই ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের শাস্তির হুমকি দিয়েছেন মাস্ক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল সরকারের কর্মীরা একটি ই-মেইল পান। গত সপ্তাহে কে কী কাজ করেছেন, তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের সব কর্মকর্তার কাছে ই-মেইলটি পাঠানো হয়। কর্মীদের আগের সপ্তাহের কাজের হিসাব সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দিতে বলা হয়। ই-মেইলটি পাঠানোর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক হুঁশিয়ার করে বলেন, “এই ই-মেইলের জবাব না দেওয়াকে ‘পদত্যাগ’ হিসেবে গণ্য করা হবে।” কিন্তু এরপরও অনেকে ই-মেইলের জবাব দেননি। তাদের ব্যাপারে নতুন করে হুমকি দেন ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, ই-মেইলের অনুরোধটি একেবারেই তুচ্ছ ছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানদণ্ড ছিল কিছু শব্দ টাইপ করা, আর তা পাঠিয়ে দেওয়া। তবু অনেকে এই তুচ্ছ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। কিছু ক্ষেত্রে অবশ্য কর্মীদের ব্যবস্থাপকরা জবাব না দিতে বলেছেন।

মাস্ক আরও বলেন, প্রেসিডেন্টের বিচক্ষণতা সাপেক্ষে কর্মীদের আরেকটি সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার ই-মেইলের জবাব দিতে ব্যর্থ হলে চাকরিচ্যুত করা হবে।

মাস্কের এসব মন্তব্যের বিষয়ে বক্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ অনুরোধে সাড়া দেয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে পন্থায় ইলন মাস্কের তথাকথিত ‘ডিপার্টমেন্ট অব ইফিসিয়েন্সি (ডিওজিই)’ গঠন ও পরিচালনা করছে, তা সংবিধান লঙ্ঘন করে থাকতে পারে বলে ওয়াশিংটনের একজন ফেডারেল বিচারক মন্তব্য করেছেন। গত সোমবার দেওয়া এক আদেশে এ সন্দেহ প্রকাশ করেন বিচারক কলিন কলার কোটলে। কিন্তু তার এমন সন্দেহ প্রকাশ করার বিষয়টি বাধ্যতামূলকভাবে মানা কোনো আদেশের অংশ নয়। তবে বিচারকের এ মন্তব্যে মাস্কের বিভাগ সমস্যার সম্মুখীন হতে পারে, এমন ইঙ্গিত পাওয়া যায়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের শাস্তির হুমকি দিয়েছেন ইলন মাস্ক

আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫