ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

অপারেশন “শয়তান শিকার”এর আওতায় রাঙামাটিতে আটক-১৬

ছবি : সংগৃহীত

মো জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা প্রতিনিধি:

শয়তান শিকার অভিযানের অংশ হিসেবে পার্বত্য রাঙামাটিতে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়ে দুই জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন।

তিনি জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজবাসা থেকে মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে।

পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিলেন।

অপরদিকে বুধবার রাতের বেলায় শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকায় অভিযান দিয়ে পৌর আওয়ামীলীগের সদস্য ইয়াছিন ভান্ডারিকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি।

এক প্রশ্নের জবাবে ওসি জানান, অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান পরিচালনা করে শুরুর দিন থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত সর্বমোট ৫ জনকে গ্রেফতার করেছে।

অপরদিকে, রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিলো।

এদিকে কোতয়ালী থানার ওসি কর্তৃক প্রদত্ত তথ্যানুসারে বুধবারের দুইজনসহ রাঙামাটিতে শয়তান শিকার অপারেশনে সর্বমোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, রাঙামাটি সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলীর নাম জানাগেছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

অপারেশন “শয়তান শিকার”এর আওতায় রাঙামাটিতে আটক-১৬

আপডেট সময় : ১২:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫