ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ছবিঃ সংগৃহীত

‘বিরল’ শীতকালীন ঝড়ের কারণে তুষার ও বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল। এ কারণে দেশটিতে বিমান, ট্রেন বা গাড়িতে ভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় মঙ্গলবার বিকালের মধ্যেই দেশটির বিভিন্ন অংশে ২,০০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর পরিস্থিতি নিচে তুলে ধরা হলো-

টেক্সাস: টেক্সাসের বিমানবন্দরটি মঙ্গলবার সকালে ঝড়ের ভয়াবহতা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়।

ফ্লোরিডা: ফ্লোরিডার টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দর দিনের শেষের দিকে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে।

লুইজিয়ানা: লুইস আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে।

আলাবামা: আলাবামার আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিমানবন্দরটি মঙ্গলবার বন্ধ ছিল। তবে বুধবার দুপুরে পুনরায় চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিউস্টন: হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এবং উইলিয়াম পি. হবি বিমানবন্দর বুধবার সকালে পুনরায় চালু করা হবে।

এদিকে অ্যাটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের প্রভাব স্পষ্ট। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে ফ্লাইটের আগমন বিলম্ব এক ঘণ্টার বেশি সময় ধরে চলেছে।

এহেন পরিস্থিতি বিবেচনায় মার্কিন ভ্রমণকারীদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৮:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫