ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

কাতারের আমিরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাল তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র প্রদান করেছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় এ পত্র দেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে যায় এবং কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাতারের আমিরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাল তারেক রহমান

আপডেট সময় : ০৯:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫