ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

“প্রজন্ম জানুক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর”

ছবিঃ সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মাননা প্রদান করেছেন।
২০ ডিসেম্বর (শুক্রবার) “প্রজন্ম জানুক-শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর” এই স্লোগান নিয়ে প্রিয় শিক্ষক সম্মেলন-১০২৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাবেক ১৭ জন ও বর্তমান ১৪ জন শিক্ষককে ক্রেস্ট -চাদর ও উত্তরীয় প্রদান করেন ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজোয়ানুল হালিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী ।

উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা।

শিক্ষার্থীদের এই আদর্শিক উদ্যোগ নতুনদের উদ্ভুদ্ধ করবে এবং নব যুগের সূচনা করতে উদাহরণ হয়ে থাকবে বলে তারা মনে করেন।

শিক্ষকের শ্রম, সাধনা ও ত্যাগের মূল্যায়নে এ উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিবে। শিক্ষার্থীরা আরোও বলেন, তারা এ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করেছেন। তাদের এ উদ্যোগ শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি অবিস্মরণীয় স্বাক্ষী হয়ে থাকবে। শিক্ষামূলক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষকরা তাদের অতীতে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

“প্রজন্ম জানুক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর”

আপডেট সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪