ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

খুনি হাসিনা ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসনকারীরাও ফ্যাসিস্টদের দোসর : সারজিস

ছবিঃ সংগৃহীত

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোস রদের বিচারের কথা না বলে তাকে ও তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা যারা বলেন, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোসর। হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। 

সারজিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেওয়ার আগেই বাবা হারাল, তাকে আমরা কী জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই। ১৬ বছরে অত্যাচার ভুলে যাই। গুম, খুন, হত্যা ভুলে যাই। কিন্তু এ দেশের ছাত্র-সমাজ এবার আর ভুল করবে না। আমরা সব হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব। আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না।

এ সময় বরিশাল বিভাগে শহিদ হওয়া ৩১৪ জনের মধ্যে ৭৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তার চেক দেওয়া হয়। শহিদ পরিবারের অনেকে ঢাকায় নিবন্ধন করেছেন এবং পর্যায়ক্রমে সব শহিদ পরিবারকে সহায়তা প্রদান করা হবে বলে জানান জুলাই শহিদ ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং সিভিল সার্জন মারিয়া হাসান।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুনি হাসিনা ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসনকারীরাও ফ্যাসিস্টদের দোসর : সারজিস

আপডেট সময় : ০৩:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪