ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) কারাগারে

ছবি : সংগৃহীত

রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করে। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানির দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহতের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) কারাগারে

আপডেট সময় : ০৭:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪