আজ ২৫ মার্চ ( বুধবার) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর সরকারি বাড়ি প্রাঙ্গণে শতদল ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মশিউর রহমান (দানিয়েল) এবং সঞ্চালনায় ছিলেন মুহিতুল ইসলাম মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী
এ.পি.পি জজকোর্ট কিশোরগঞ্জ অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এইচ এম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান, আঃ হক সরকার, আঃ রশিদ সরকার এবং হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল বক্তব্যে বলেন, ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ভাগাভাগির সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করে এবং ঐক্যবদ্ধ সমাজ গঠনে সহায়তা করে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।










