ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২৫-২৮ আগস্ট

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী পর্ব আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএফ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। আর বিজিবির প্রতিনিধিত্ব করবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সরকারি সূত্র অনুযায়ী, এই সম্মেলনে সীমান্তপারের অপরাধ দমন, বেড়া নির্মাণ, সীমান্ত পরিকাঠামো সম্পর্কিত বিষয় এবং কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান (সিবিএমপি) ও কনফিডেন্স বিল্ডিং মেজার্স (সিবিএমএস) কার্যকরভাবে বাস্তবায়নের যৌথ প্রচেষ্টাসহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে।

দুটি দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন প্রতি ছয় মাস অন্তর একবার করে দুই দেশেই অনুষ্ঠিত হয়। এর আগে, গত ১৭ থেকে ২০শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সীমান্ত কর্তৃপক্ষ সম্পর্কিত ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা (১৯৭৫) অনুসারে, প্রশাসনিক বিষয়গুলোর সমাধানের জন্য উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার সুপারিশ করা হয়েছে। এ ধরনের বৈঠক প্রথম ১৯৭৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এরপর, ১৯৯৩ সালের ৭ থেকে ৯ অক্টোবর ঢাকায় ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, মহাপরিচালক পর্যায়ের বৈঠক বছরে দুবার অনুষ্ঠিত হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২৫-২৮ আগস্ট

আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫