ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে: ডা. বিধান

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে।

তিনি বলেন, শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে; একটি হচ্ছে- শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করে। অন্যটি হচ্ছে- শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এ দুটি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা শনিবার ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস’ (স্কিলফো) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘স্কিলফো’ প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এ সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. কেএম কবিরুল ইসলাম।

এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য দেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে: ডা. বিধান

আপডেট সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫