ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

পাইরেসির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে: শাকিব খান

ঈদে মুক্তি পেয়েছে ঢালিউডের কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা। মুক্তির পরপরই সিনেমাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সিনেমা মুক্তির পর পাইরেসির শিকার হয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান এই পাইরেসির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

কিং খান বলেন, পাইরেসির পরও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা আরও বেড়েছে।

শাকিব বলেন, পাইরেসির বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটি আমাদের সিনেমা।

তিনি বলেন, আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাইরেটেড কপিকে ‘না’ বলতে হবে।

এ অভিনেতা বলেন, পাইরেসি হওয়ার পরও এই বাজে মহলটি যেমন বুঝাতে চেয়েছে— পাইরেসি হয়ে গেছে, এ সিনেমা আর চলবে না; সিনেমার সেল নেই। কিন্তু পাইরেসি হওয়ার পরও ‘তাণ্ডব’-এর ডিমান্ড আরও বেড়ে গেছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি গতবারও যেমন বলেছি—‘তাণ্ডব’ গুলশান থেকে গুলিস্তান পর্যন্ত সব জায়গায় মানুষকে মুগ্ধ করছে। ‘তাণ্ডব’ দেশ-বিদেশে যেখানেই যাচ্ছে, সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে।

সিনেমাপ্রেমী দর্শকদের বিশেষ ধন্যবাদ জানিয়ে শাকিব খান বলেন, একটি কুচক্রী মহল সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চেয়েছে। কিছু দিন আগে ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একটি কুচক্রী মহল ছিল, যারা সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চেয়েছে।

কিং খান বলেন, সেই জাতি সবচেয়ে উন্নত থাকে, যে জাতির সাংস্কৃতিক দিক সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে কালচারকে নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তে দেখেন পাইরেসি করে দেয়। আমরা ‘বরবাদ’-এর সময় দেখেছি, এবার ‘তাণ্ডব’-এ দেখলাম যে, আরও আগে পাইরেসি করে দল।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

পাইরেসির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে: শাকিব খান

আপডেট সময় : ০৯:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫